Logo
Logo
×

সাহিত্য

পথশিশু

asif

asif

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

পথশিশু

পথশিশু
মেহেদী হাসান অপু

মাথার উপর ছাঁদ মানে যাদের খোলা আকাশ,
এক মুঠো অন্নের খোঁজে যাদের হা-হুতাশ,
অবহেলা, অনাদর যাদের
সকাল, সন্ধ্যা-সাঝেঁ।
গৃহহীন এ পথশিশুদের যন্ত্রণা কেউ বুঝে!?

প্রতিক্ষণে ক্ষুধার সাথে যুদ্ধ করে,
জন¯্রােত শহর মাঝে,
অগ্নিঝরা রৌদ্র গায়ে পুড়ে,
তারা বেঁচে আছে সড়ক, মহাসড়ক আর স্টেশানের ধারে।

জ্বলন্ত অগ্নিপিন্ড মাথায় নিয়ে,
তপ্ত রোদের ঘাম শুকিয়ে
এদিক-ওদিক পথের ধারে,
আহার খোঁজে উচ্ছিষ্ট মাঝে,

চৈত্রের তীব্র-তপ্ত দাবদাহ,
বৈশাখের প্রলয়ঙ্কারী ঝড়ের আবহ,
আর মাঘের হাড়কাঁপানো শীত নিয়ে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,
গৃহহীন খোলা আকাশের নিচে,
রাস্তার পাশে ফুটপাতে
অসহ্য যন্ত্রনা আর বিপর্যয়ে মৃত্যুকে হাতে নিয়ে তারা বাঁচে।

প্রার্থনা শুধু তাদের ঐ বিশ^পতির দরবারে-তে
রক্ষা যেন করে তাদের এই জীবনের গোগ্রাস থেকে।
 

সম্পর্কিত খবর

চাষির স্বপ্ন

চাষির স্বপ্ন

বাঘু সর্দারের নৌকা

বাঘু সর্দারের নৌকা

আজব শহর ঢাকা

আজব শহর ঢাকা

সাংবাদিকতা

সাংবাদিকতা

শিক্ষার পরিচয়

শিক্ষার পরিচয়

প্রকৃতির শৃঙ্খলা

প্রকৃতির শৃঙ্খলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম