Logo
Logo
×

সাহিত্য

আজব শহর ঢাকা

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

আজব শহর ঢাকা

নজরুল ইসলাম খান

আজব শহর ঢাকা,
নেই কোথাও ফাঁকা।
লোকে লোকে লোকারণ্য,
যায় না তো পা রাখা।
গাড়ির পরে গাড়ি,
চাকার পরে চাকা।
বিষাক্ত বাতাসে তার যে,
পুরোটাই ঢাকা।
ইটের উপরে ইট,
তলার উপর তলা।
জীবনে বাড়ে তবুও
অপরিসীম জ্বালা।
ছুটছে মানুষ উদ্দেশ্য তার
শুধু বেঁচে থাকা।
ধান্দা শুধু একটা সবার
উড়ছে কোথায় টাকা।
জন্ম থেকে এমনই যে,
আজব শহর ঢাকা।
তবু সবার প্রিয় সে যে,
স্মৃতি দিয়ে মাখা।

সম্পর্কিত খবর

বাঘু সর্দারের নৌকা

বাঘু সর্দারের নৌকা

চাষির স্বপ্ন

চাষির স্বপ্ন

সাংবাদিকতা

সাংবাদিকতা

শিক্ষার পরিচয়

শিক্ষার পরিচয়

প্রকৃতির শৃঙ্খলা

প্রকৃতির শৃঙ্খলা

বাঘ

বাঘ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম