Logo
Logo
×

সাহিত্য

কাঁচাকাঁচি

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

কাঁচাকাঁচি

কাঁচাকাঁচি
সুজিত কুমার ভৌমিক

কাঁচা হলে বয়সটা, কত কথা আসে মনে,
কাঁচামন প্রেমে পড়ে, গনগনে আগুনে।।

কাঁচা হলে অংকতে, বোকা কই তাহারে,
কাঁচা আমে নুন দিলে, জিভে জল আহারে ।।

কাঁচা জ্ঞানে কিছু হলে, কাঁচা কাজ বলি তারে।
কাঁচা হাতে কাজ হলে, পস্তাতে হবে পরে।।

কাঁচা ঘুম ভেঙ্গে গেলে, রাগ আসে মাথাতে।
কাঁচা চুলে পাক এলে, বুঝবে তুমি প্রাগ্যতে।।

কাঁচা ঘর ভেঙ্গে যায়, বৃষ্টিটা জোর হলে।
কাঁচা ছেলে পাকা হয়, সঙ্গীটা কাছে পেলে।।

কাঁচা সোনা পাকা হয়, খাদখানি মিশিয়ে,
কাঁচামাল না হলে, কারখানা বন্ধ যে।।
 

সম্পর্কিত খবর

গল্প

গল্প

দেখার কেউ থাকে না

দেখার কেউ থাকে না

জাহাজে অশরীরী

জাহাজে অশরীরী

শূন্য পকেটে ধূসর শহর

শূন্য পকেটে ধূসর শহর

র‌্যামেসিস রা-এর রক্তধারা

র‌্যামেসিস রা-এর রক্তধারা

গরমে আবার শরম

গরমে আবার শরম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম