Logo
Logo
×

আন্তর্জাতিক

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

asif

asif

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের ছোঁড়া ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল বৃহস্পতিবার ইয়েমেন থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করা হয়েছে। তবে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল নিশানা ঠিক কোথায় ছিল কিংবা এটি ধ্বংস করার সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সামরিক জোটের পক্ষ থেকে পরিষ্কার কোনও তথ্য দেওয়া হয়নি। সৌদি জোটের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে গত বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা হুথি বিদ্রোহীরা দখল করে নেওয়ার পর ২০১৫ সালের মার্চ মাস থেকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন ওই আঞ্চলিক জোট।
 

সম্পর্কিত খবর

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম