Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দাবানল: শ্বাসকষ্টে আক্রান্ত পৌনে দুই লাখ মানুষ

asif

asif

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ইন্দোনেশিয়ায় দাবানল: শ্বাসকষ্টে আক্রান্ত পৌনে দুই লাখ মানুষ

বিদেশ প্রতিনিদি-: ইন্দোনেশিয়ায় চলমান ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত আগস্ট থেকে দেশটিতে অন্তত ১ লাখ ৭৫ হাজার মানুষ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাশি, ব্রংকাইটিস থেকে শুরু করে নিউমোনিয়ার মতো গুরুতর বিভিন্ন সমস্যায় আক্রান্ত এসব রোগীর মধ্যে ৪০ হাজারেরও বেশি শিশু। ভয়াবহ এই দাবানলের বিষাক্ত ধোঁয়া ইন্দোনিশিয়া ছাড়িয়ে প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে, যার ফলে দেশগুলোর বাতাসের গুণগত মান সূচক ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছে গেছে।  বোর্নিও ও সুমাত্রা দ্বীপে পানি ছিটানোর জন্য ইন্দোনেশিয়া ৫৪ হাজারেও বেশি কর্মকর্তা এবং ডজনখানেক বিমান মোতায়েন করেছে। তবে বিশাল এলাকা ও দুর্গম পিটল্যান্ডের কারণে আগুন নেভানো বেশ কঠিন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইন্দোনেশিয়ার কেবিনেট সেক্রেটারি টেডি ইন্দ্র উইজয়া বলেন, “আকাশ থেকে শুরু করে মাটি- সব বাহিনীই কাজ চালিয়ে যাচ্ছে।” তিনি আরো বলেন, “আগুন নেভাতে, ধোঁয়ার প্রভাব কমাতে এবং সবচেয়ে বড় কথা, বন ও ভূমিতে লাগা আগুনের হুমকি থেকে জনসাধারণকে রক্ষা করতে সবকিছুই করা হচ্ছে।” ইন্দোনেশিয়ায় সাধারণত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত স্থায়ী শুষ্ক মৌসুমে দাবানলের ঘটনা ঘটে। তবে চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাবে এই দাবানল ও ধোঁয়ার মাত্রা আরো তীব্র রূপ নিয়েছে। স্বাধীন বন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম নুসানাত্র অ্যাটলাসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত ইন্দোনেশিয়াজুড়ে প্রায় ৭ লাখ ৩৪ হাজার অগ্নিকা-ের স্থান শনাক্ত করা হয়েছে-যা ২০১৯ সালের (দেশটিতে সবচেয়ে খারাপ দাবানলের বছর) তুলনায় ৩০ শতাংশ বেশি। গত জানুয়ারি থেকে অন্তত ৮ লাখ ৯৫ হাজার ৬৫৭ হেক্টর জমি পুড়ে গেছে, যা গ্রেটার লন্ডনের আয়তনের প্রায় ছয় গুণ। এই দাবানলের কারণে ইন্দোনেশিয়া দেশজুড়ে স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েল তথ্য অনুযায়ী, দাবানলজনিত কারণে শ্বাসকষ্টে ভোগা মানুষের সংখ্যা ১ সেপ্টেম্বর ৫০ হাজার ৮৯১ জন থেকে দ্বিগুণ বেড়ে ৯ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। এই বিষাক্ত ধোঁয়ার কারণে বিপন্ন প্রজাতির ওরাংওটাংসহ বন্যপ্রাণীরাও মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। গত সপ্তাহের শেষের দিকে, ইন্দোনেশিয়াভিত্তিক একটি বন্যপ্রাণী ফাউন্ডেশন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় অন্যতম ক্ষতিগ্রস্ত কালিমন্টান প্রদেশের একটি পাম তেল বাগানে মাটিতে ছটফট করছে একটি ওরাংওটাং। প্রাণীটিকে উদ্ধার করে হাইপোক্সিয়ার জন্য জরুরি চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত মারা যায়। পশ্চিম কালিমন্টানের আদিবাসী ও নাগরিক সমাজের গোষ্ঠীগুলো গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করেছে। প্রদেশটিতে দাবানল মোকাবিলায় ব্যর্থ হওয়ার তারা প্রশাসনের বিরুদ্ধে ইচ্ছাকৃত অবহেলার অভিযোগ এনেছে। আইনজীবী গ্লোরিও সানেন সে সময় এক বিবৃতিতে বলেন, “এমন একটি দুর্যোগ যা প্রতি বছরই ঘটে। এই পুনরাবৃত্তিমূলক ঘটনাই প্রমাণ করে যে বিবাদীরা সম্ভাব্য ধোঁয়া দুর্যোগ এবং বন ও ভূমিতে লাগা আগুনের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই জানতেন।” সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইন্দোনেশিয়া বেশ কয়েক দফায় ক্লাউড সিডিং (কৃত্রিম বৃষ্টিপাত) অভিযানও চালিয়েছে। এর কিছু অংশ জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যদের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে, যারা অগ্নিকা- মোকাবিলায় সহায়তা করতে চলতি মাসের শুরুতে বোর্নিওতে এসে পৌঁছান। ক্লাউড সিডিং হলো মেঘের ওপর সিলভার আয়োডাইড ছিটিয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ানোর একটি প্রক্রিয়া। তবে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইন্দোনেশিয়ার বাইরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য। সেখানে কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে পাঁচ দিনব্যাপী ক্লাউড সিডিং অভিযান চালিয়েছে। ইন্দোনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়া মোকাবিলা করা ছাড়াও মালয়েশিয়ার এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য ছিল- অক্টোবরের জন্য পূর্বাভাস দেওয়া তীব্র শুষ্ক মৌসুমের আগে বেশ কয়েকটি জলবিদ্যুৎ বাঁধের কমে যাওয়া পানির স্তর বাড়ানো। সারাওয়াকের উপ-প্রধানমন্ত্রী ডগলাস উগাহ এমবাস সাংবাদিকদের বলেন, “অক্টোবর মাস আরও গরম ও শুষ্ক হতে পারে। আমরা যতটা সম্ভব পানির স্তর বাড়িয়ে নিতে চাই, যতদিন আমাদের হাতে সময় আছে।”ইন্দোনেশিয়ার এই বিষাক্ত ধোঁয়ার প্রভাব মালয়েশিয়া, সিঙ্গাপুরের পাশাপাশি ফিলিপাইনের কিছু অংশেও ছড়িয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারা বাসিন্দাদের যতটাসম্ভব ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষও প্রতিদিন ধোঁয়া সংক্রান্ত সতর্কতা জারি করতে শুরু করেছে। তথ্যসূত্র: বিবিসি

সম্পর্কিত খবর

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা

ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম