Logo
Logo
×

ফুটবল

হালান্ডের ছবি দিয়ে মাদক পাচার!

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

হালান্ডের ছবি দিয়ে মাদক পাচার!

নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের জনপ্রিয়তা এবার দেখা গেল এক অপ্রত্যাশিত জায়গায়। ইকুয়েডরের পুলিশ কলম্বিয়া সীমান্তের কাছে একটি ট্রাক থেকে ৪৬৯ কেজি কোকেইন জব্দ করেছে, যার প্যাকেটগুলোতে লাগানো ছিল ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ছবি। পুলিশের দেওয়া ভিডিওতে দেখা যায়, ট্রাকটির গোপন তলায় লুকানো ৩৭০টি প্যাকেট থেকে সবুজ রঙের প্যাকেট বের করা হচ্ছে। এসব প্যাকেটের গায়ে স্পষ্টভাবে দেখা যায় হালান্ডের ছবি। অভিযানে ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে হালান্ডের ছবির সঙ্গে মাদক চালানের কোনো সরাসরি সম্পর্কের কথা পুলিশ জানায়নি। মাদক পাচারকারীদের মধ্যে পরিচিত খেলোয়াড়, তারকা ও বিভিন্ন সেলিব্রিটির নাম বা ছবি ব্যবহার করা অবশ্য নতুন কিছু নয়। এগুলো অনেক সময় কোন অপরাধী চক্রের চালান এবং কোন ক্রেতার জন্য তা পাঠানো হচ্ছে- তার সংকেত হিসেবে ব্যবহৃত হয়। মজার বিষয় হলো, হালান্ডই প্রথম ফুটবলার নন যার ছবি মাদক পাচারের প্যাকেটে পাওয়া গেছে। এর আগে মেসির ছবিও জব্দ করা মাদকের প্যাকেটে দেখা গেছে। ইকুয়েডর দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, জব্দ করা চালানটির স্থানীয় বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে এর মূল্য ১ কোটি ১০ লাখ ডলারের বেশি এবং ইউরোপে প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলার হতে পারে। চলতি বছরের প্রথম ছয় মাসেই ইকুয়েডরের পুলিশ প্রায় ৮০ টন মাদক জব্দ করেছে। ২০২৫ সালে জব্দের পরিমাণ ছিল প্রায় ২১৫ টন, আর ২০২৪ সালে প্রায় ২৯৫ টন- যার বড় অংশই ছিল কোকেইন।
 

সম্পর্কিত খবর

ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে মেসিহীন আর্জেন্টিনা

ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে মেসিহীন আর্জেন্টিনা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ইনফান্তিনোকে পদত্যাগ করতে হবে : প্লাতিনি

ইনফান্তিনোকে পদত্যাগ করতে হবে : প্লাতিনি

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

নতুন কোচ পেলেন মেসিরা

নতুন কোচ পেলেন মেসিরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম