Logo
Logo
×

ফুটবল

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

স্পেনের নারী দলের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো জিতেছেন নারীদের ব্যালন ডি’অর। তাঁর হাত ধরে টানা ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতল স্পেনের কোনো ফুটবলার। ৩২ বছর বয়সী পুতেয়াস ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগসহ চারটি শিরোপা জেতেন। এরপর গত জুলাইয়ে নারী ফুটবল সুপার লিগের ক্লাব লন্ডন সিটি লায়নেসে যোগ দেন তিনি। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুবার ব্যালন ডি’অর জিতেছিলেন পুতেয়াস। তাঁর স্পেন সতীর্থ আইতানা বোনমাতি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিনবার এই পুরস্কার জেতেন। সব মিলিয়ে সর্বশেষ ছয়টি নারী ব্যালন ডি’অরই গেছে স্পেনের দুই ফুটবলারের হাতে। ২০২২ সালে ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা জাগানো এসিএল চোটে পড়েছিলেন পুতেয়াস। সেই চোট কাটিয়ে বিশ^ ফুটবলের শীর্ষে ফিরে আসার স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে তাঁর এই অর্জনকে। পুরস্কার গ্রহণের পর শিশুদের উদ্দেশে পুতেয়াস বলেন, ফুটবল ভালোবাসলে ছেলে-মেয়ে নির্বিশেষে সবারই খেলা উচিত। কেউ পারবে না বললে তাতে কান না দিয়ে নিজের ওপর বিশ^াস রাখার আহ্বানও জানান তিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ দেশের সাংবাদিকদের ভোটে বিজয়ী হয়েছেন পুতেয়াস। ভোটে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার এওয়া পায়োর এবং তৃতীয় ম্যানচেস্টার সিটির খাদিজা শ। এদিকে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।
 

সম্পর্কিত খবর

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

প্রথমবারের মতো নারী ক্লাব বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো নারী ক্লাব বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম