Logo
Logo
×

ফুটবল

প্রথমবারের মতো নারী ক্লাব বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

asif

asif

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

প্রথমবারের মতো নারী ক্লাব বিশ^কাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশ্র প্রতিক্রিয়ার মাঝে ২০২৬ ফিফা বিশ^কাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেখানে যদিও তাদের সহ-আয়োজক হিসেবে কানাডা এবং মেক্সিকোও ছিল। এবার প্রথমবারের মতো ফিফা নারী ক্লাব বিশ^কাপ ২০২৮ আয়োজন করতে যাচ্ছে, যার স্বত্ব পেল যুক্তরাষ্ট্র। বিশ^ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এই তথ্য জানিয়েছে। তাদের তথ্যমতে, ২০২৮ সালের ৫-৩০ জানুয়ারি বিশে^র সেরা ১৯ নারী ক্লাব নিয়ে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও কোন শহরে বিশ^কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। এরপর থেকে প্রতি চার বছর পরপর হবে নারী ক্লাব বিশ^কাপ। ইতোমধ্যে সাতটি দল ফিফার প্রথম নারী ক্লাব বিশ^কাপে জায়গা নিশ্চিত করেছে। সেসব দল হচ্ছে- ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি। এর আগে ফিফার সম্প্রসারিত ফরম্যাটে হওয়া সর্বশেষ পুরুষ ক্লাব বিশ^কাপও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, পুরুষদের সর্বশেষ ২০২৬ ফিফা বিশ^কাপ এবং ২০২৫ পুরুষ ক্লাব বিশ^কাপ সফলভাবে আয়োজনের পর তারা যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিফার নারী ফুটবল বিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেছেন, ‘ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চমৎকার সক্ষমতা, সেখানে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো- সব মিলিয়ে দেশটিকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে গড়ে তুলেছে।’
 

সম্পর্কিত খবর

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম