Logo
Logo
×

ফুটবল

জাতীয় দল ছেড়ে নিষিদ্ধ হলেন রোনালদো

asif

asif

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

জাতীয় দল ছেড়ে নিষিদ্ধ হলেন রোনালদো

 উয়েফা নেশন্স লিগ চলাকালীন পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়ে বিতর্কের জন্ম দেয় ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই খবর চাউর হয় নিষিদ্ধ হতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। অবশেষে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে সাময়িক নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ত্যাগের বিষয়ে ফেডারেশনের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্রাথমিক এই শাস্তির পর ঘটনাটি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি পুরো বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত শাস্তির মেয়াদ নির্ধারণ করবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, পর্তুগাল অধিনায়ককে এক থেকে ছয় মাস পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা থেকে নিষিদ্ধ করা হতে পারে। ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় সমর্থক ও সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রোনালদো। তবে নিজের কর্মকা-ের জন্য শাস্তি হওয়া উচিত বলেও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। অধিনায়ক হিসেবে তার দায়িত্বের বিষয়টি শাস্তি নির্ধারণে বাড়তি গুরুত্ব পেতে পারে বলেও মেনে নিয়েছেন রোনালদো। পাশাপাশি শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত কোনো আপত্তি ছাড়াই মেনে নেবেন বলে জানিয়েছেন পর্তুগিজ এই তারকা। 
 

সম্পর্কিত খবর

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম