Logo
Logo
×

ফুটবল

হালান্ডের সেই গোল নিয়ে ক্ষমা চাইল রেফারিরা

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

হালান্ডের সেই গোল নিয়ে ক্ষমা চাইল রেফারিরা

গত রোববার ম্যানচেস্টার ডার্বিতে আরলিং হালান্ডের একমাত্র গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম থেকেই সেই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত সোমবার পেশাদার রেফারিদের অ্যাসোসিয়েশন মেনে নিল, হালান্ডের ওই গোল বৈধ ঘোষণা করা তাদের ভুল হয়েছিল। ওই গোল দেওয়া উচিত হয়নি। তবে সিটির পয়েন্ট কাটার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। ম্যাচের ৬০ মিনিটে গোলটি করেন হালান্ড। প্রান্ত থেকে জসকো জিভার্দিওলের ক্রস প্যাট্রিক ডোরগুর বুটে লেগে ভেসে আসে ম্যানচেস্টারের বক্সে। মাঝে সেটি এনজো ফার্নান্দেজ এবং লিসান্দ্রো মার্তিনেজকে পেরিয়ে যায়। নিজের কাছে বল আসা মাত্রই গোল করেন হালান্ড। ম্যানইউয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ফার্নান্দেজ অফসাইডে ছিলেন। কিছুক্ষণ পর ম্যাচের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরা জানান, যেহেতু ফার্নান্দেজের শরীরের কোথাও বল লাগেনি, তাই তিনি অফসাইডে ছিলেন না। এদিন রেফারিদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ফার্নান্দেজের গায়ে বল লাগেনি বলে তিনি অফসাইডে ছিলেন না ঠিকই। কিন্তু এ ক্ষেত্রে মাঠের রেফারিকে নির্দেশ দেওয়া উচিত ছিল অন্তত একবার মনিটরে এসে ঘটনাটি পরীক্ষা করার। ভিএআর ঠিক করে ঘটনাটির ব্যাখ্যা করতে পারেনি। জানা গেছে, ফার্নান্দেজের শরীরে বল না লাগলেও তিনি সামনে এগিয়ে আসায় ম্যানইউর খেলোয়াড়েরা তার দিকে এগিয়ে গিয়েছিলেন। ফলে এ ক্ষেত্রে বিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করেছিলেন ফার্নান্দেজ। সে সুযোগ কাজে লাগিয়েই গোল করেন হালান্ড। ফলে এই গোল দেওয়া উচিত হয়নি। রেফারিদের সংস্থার তরফে ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

প্রকাশ পেলো সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচী

প্রকাশ পেলো সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচী

তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি

তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি

ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি

ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি

চাপ সামলে জয় তুলে নিলো বার্সা

চাপ সামলে জয় তুলে নিলো বার্সা

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম