প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
asif
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা। দলের জয়ে বড় অবদান রেখেছেন জামাল মুসিয়ালা, হ্যারি কেইন ও মাইকেল ওলিসে। প্রাক-মৌসুমে টানা দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পর ¯œায়বিক সমস্যার কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন মুসিয়ালা। গত শনিবার বুন্দেসলিগায় শালকের বিপক্ষে বদলি হিসেবে ফিরে আসার পর এবার চ্যাম্পিয়নস লিগে নিজের মৌসুমের প্রথম গোল করলেন তিনি। ম্যাচের ৪৭তম মিনিটে হ্যারি কেইনের ডিফ্লেক্টেড পাস থেকে বল নিয়ন্ত্রণ করে জালে পাঠান মুসিয়ালা। গোল উদযাপনের সময় তাকে গ্যালারির দিকে তাকিয়ে মাথার এক পাশে আঙুল দিয়ে ইঙ্গিত করতেও দেখা যায়। মুসিয়ালা গত মৌসুমেই জানিয়েছিলেন, তার ‘অ্যাবসেন্স সিজার’ নামের এক ধরনের ¯œায়বিক সমস্যা ধরা পড়েছে। তবে এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও জানিয়েছিলেন তিনি। ওষুধের মাত্রা বাড়ানোর সঙ্গে মানিয়ে নিতে বায়ার্নের হয়ে তিন ম্যাচে খেলতে পারেননি এই তারকা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে গোল করেন কেইন। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৭১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৫-তে। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে তৃতীয় গোলটি করেন আলফোনসো ডেভিস। এরপর মাইকেল ওলিসের গোলে ব্যবধান বাড়ে। ম্যাচের শেষ দিকে ওলিসেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোদো/গ্লিমটের ওদিন বিয়োরতুফট। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের ৫-০ গোলের জয় নিশ্চিত করেন ওলিসে।
