Logo
Logo
×

ফুটবল

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

ক্যারিয়ারের ১০০০ গোলের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে দুর্দান্ত হেডে গোল করে নিজের অফিসিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৯-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই এগিয়ে যায় আল-নাসর। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল ও আল-কাদসিয়ার সঙ্গে পয়েন্টে সমান হলো আল-নাসর। প্রথম ছয় ম্যাচে তিন দলই পেয়েছে পাঁচটি করে জয়। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের ২২তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের ইনসুইং কর্নার থেকে চোখ ধাঁধানো হেড করেন রোনালদো। ছয় গজ বক্সের কাছ থেকে নেওয়া তার শক্তিশালী নিচু হেড প্রথমে পোস্টে লেগে পরে গোললাইন অতিক্রম করে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। চলতি ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় গোল। পাঁচ ম্যাচে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর আল-নাসরের হয়ে এটি তার ১৩২তম গোল। তবে ম্যাচের জয়কে ছাপিয়ে আলোচনায় রোনালদোর নতুন মাইলফলক। ক্যারিয়ারের ৯৭৯তম অফিসিয়াল গোলের পর এখন ১০০০ গোলের ঐতিহাসিক কীর্তি থেকে মাত্র ২১ গোল দূরে তিনি। প্রতিযোগিতামূলক সিনিয়র ফুটবলে এখনো কোনো খেলোয়াড় এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

সম্পর্কিত খবর

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম