Logo
Logo
×

ফুটবল

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

লা লিগায় চার ম্যাচের তিনটিতে পাঁচ গোল। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগেও মিশন শুরু করল পাঁচ গোল দিয়ে। ফেনুর্দকে তারা ৫-১ গোলে হারিয়েছে। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের বাড়ানো পাস থেকে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রাফিনহা। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। জোয়াও ক্যান্সেলো থ্রো-ইন থেকে পাওয়া বল ফের দখলে নিয়ে ডান দিক থেকে সম্মিলিত আক্রমণ তৈরি করেন। তা থেকে ঠা-া মাথার ফিনিশিংয়ে গোল করেন আদেয়েমি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ নিয়ন্ত্রণে রাখে বার্সেলোনা। এ সময় বার্সার ছন্দ নষ্ট করতে ফেনুর্দ আটটি ফাউল করলেও মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিরতির পর ৫৭ মিনিটে তৃতীয় গোলটি আসে। পেদ্রির অ্যাসিস্ট থেকে শট নিয়ে রাফিনহা বল জালে পাঠালে ম্যাচের সব অনিশ্চয়তা কেটে যায়। চতুর্থ গোলটি ছিল দেখার মতো। ৭৭ মিনিটে নিজেই ফাউলের শিকার হয়ে পাওয়া ফ্রি কিক থেকে নিচু ও নিখুঁত শটে গোল করেন ইয়ামাল। ৮২ মিনিটে অবশ্য এক গোল শোধ করে ফেনুর্দ। বাম দিক থেকে গনসালো বোর্জেসের দ্রুতগতির ক্রস থেকে গোলটি করেন স্টেইন। তবে তিন মিনিট পরই চার গোলের ব্যবধান পুনরুদ্ধার করে বার্সেলোনা। ইয়ামালের বাড়ানো নান্দনিক ক্রস থেকে দূরবর্তী পোস্টে চতুর হেডে লক্ষ্যভেদ করেন জেসুস। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে দলের পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের অবদানে শুরু থেকেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বজায় রেখে এক দুর্দান্ত ও দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

সম্পর্কিত খবর

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম