Logo
Logo
×

ফুটবল

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

অস্ট্রেলিয়া-ভারত সফর সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসবে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ^কাপের শেষ ষোলো থেকে হতাশার বিদায়ের পর নতুন করে শুরুর যাত্রায় কার্লো আনচেলত্তি স্কোয়াডে চমক রেখেছেন। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেন তিনি। ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে রাফায়েল রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের পাশাপাশি চোটের কারণে বিশ^কাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়েছে সেলেসাওরা। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কেউ নেই। ব্রাজিল প্রীতি ম্যাচের শুরুটা করবে অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের। 
ব্রাজিল স্কোয়াড-
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

সম্পর্কিত খবর

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, আসলেই কি গোলটি তাঁর?

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম