Logo
Logo
×

ফুটবল

দুর্দান্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

দুর্দান্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে গতকাল বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে জুজে মরিনিয়োর দল। শুরুতেই ইন্টার আক্রমণাত্মক ফুটবল খেললেও ভুলের কারণে পিছিয়ে পড়ে তারা। ১৪তম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস থেকে কিলিয়ান এমবাপে গোল করে এগিয়ে দেন রিয়ালকে। দুই মিনিট পর হাকান কালহানোগ্লুর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন তিবো কোর্তোয়া। তবে ২৩তম মিনিটে গোলরক্ষক জোসেপ মার্তিনেসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভের্দে। দুই গোল হজমের পরও হাল ছাড়েনি ইন্টার। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে তারা। ৬০ শতাংশের বেশি বল দখলে রেখে ২১টি শট নেয় ইতালিয়ান ক্লাবটি। তবে কোর্তোয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় তাদের। ৭৭তম মিনিটে কার্লোস আউগুস্তোর গোলে ব্যবধান কমায় ইন্টার এবং শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায়। কিন্তু রিয়ালের রক্ষণ ও কোর্তোয়ার দৃঢ়তায় আর গোল পায়নি তারা। এর আগে লা লিগায় রিয়াল বেতিসের কাছে হারের পর এই জয় দলটিকে স্বস্তি দিয়েছে। অন্যদিকে, ভালো খেলেও মৌসুমের প্রথম হারের স্বাদ পেল ইন্টার মিলান।

সম্পর্কিত খবর

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

কিলিয়ানের রেকর্ড গড়া রাতে লাল কার্ড দেখলেন তার ছোট ভাই

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো সিটি

ব্যালন ডি’অর নিয়ে যা বললেন হ্যারি কেইন

ব্যালন ডি’অর নিয়ে যা বললেন হ্যারি কেইন

এবার চ্যাম্পিয়নস লিগ আমরাই জিতব : ভিনি

এবার চ্যাম্পিয়নস লিগ আমরাই জিতব : ভিনি

আমিই বিশে^র সেরা ফুটবলার : এমবাপে

আমিই বিশে^র সেরা ফুটবলার : এমবাপে

মেসির পাশে জায়গা করে নিলেন রাফিনিয়া

মেসির পাশে জায়গা করে নিলেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম