Logo
Logo
×

ফুটবল

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তাকে রেখে দেওয়া হচ্ছে ২০৩০ সালের বিশ^কাপ পর্যন্ত। ওই টুর্নামেন্টে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজক থাকবে স্পেন। লা রোহাদের দ্বিতীয় বিশ^কাপ শিরোপার পর দে লা ফুয়েন্তের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলাপ শুরু করেছিল আরএফইএফ। ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন আসার পর নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবার প্রধান কোচের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে যাচ্ছে। আরএফইএফ প্রেসিডেন্ট রাফায়েল লুজান জোর দিয়ে বলেছেন, জাতীয় দলের সব পর্যায়ে বিসর্জন, বিনয় ও নেতৃত্বের যথার্থ পুরস্কার হিসেবে দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে।
 

সম্পর্কিত খবর

ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে মেসিহীন আর্জেন্টিনা

ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে মেসিহীন আর্জেন্টিনা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ইনফান্তিনোকে পদত্যাগ করতে হবে : প্লাতিনি

ইনফান্তিনোকে পদত্যাগ করতে হবে : প্লাতিনি

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

নতুন কোচ পেলেন মেসিরা

নতুন কোচ পেলেন মেসিরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম