Logo
Logo
×

বিনোদন

ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি

asif

asif

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি

শিশুশিল্পী থেকে বর্তমানের চিত্রনায়িকা, সময়ের সঙ্গে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা। ফেসবুকে প্রকাশ করা নতুন ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে। স্টুডিওতে তোলা আত্মবিশ^াসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, কানে বড় দুল, গয়না এবং ওয়েভি হেয়ার স্টাইলে তার এই গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ (তার দিকে এখন তাকাও)। ছবিগুলো পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্ট সেকশনে তোলপাড় শুরু হয়। দীঘির এই আধুনিক লুকের প্রশংসায় যেন পঞ্চমুখ তার অনুরাগীরা। অনেকে তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতি রোমান্থন করে মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আবার অনেকের মতে, নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন তিনি। ঢালিউডের বড় পর্দার নিয়মিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন বছর কয়েক ধরে। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন এই নায়িকা।
 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম