Logo
Logo
×

বিনোদন

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

asif

asif

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর যে প্রেমে আছেন, তা পুরনো খবর। তার প্রেমিক শিখর পাহাড়িয়া। সরাসরি স্বীকার না করলেও তারা নানা সময়ে প্রেমের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এবার তো একেবারে স্পষ্টভাবেই স্বীকার করে নিলেন। করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবী খুলে দিলেন ব্যক্তিজীবনের খতিয়ান। তাকে করণ জিজ্ঞেস করেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কিনা। রাখঢাক না করেই জাহ্নবী বলে দেন, ‘হ্যাঁ, করছি।’ তবে প্রেম নিয়ে বেশি কিছু বলতেও চান না অভিনেত্রী। তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’ জাহ্নবী মনে করেন, শিখর তার জীবনের শেষ ঠিকানা। প্রেমিকের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আমার মায়ের (শ্রীদেবী) মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিল। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি সে। আমার কাছাকাছি থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিল। যেন আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’ প্রেম তো চলছে, বিয়েটা কবে? স্বাভাবিকভাবে এ প্রশ্নটাও চলে আসে। জাহ্নবী সাফ বলে দিলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’ এদিকে অভিনয়ে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে সিনেমাটি সাড়া জাগাতে পারেনি। তাছাড়া সিনেমায় তার উপস্থিতি নিয়েও হয়েছে বিস্তর সমালোচনা। জাহ্নবীকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপন করার কারণে বিতর্ক হয়েছিল। বর্তমানে জাহ্নবীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। সবমিলিয়ে কাজে দারুণ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা ওয়াল্টার কোয়েনিগ

মারা গেলেন ‘স্টার ট্রেক’ অভিনেতা ওয়াল্টার কোয়েনিগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম