Logo
Logo
×

বিনোদন

১৫ মাস পর দেশে ফিরে যা বললেন ইলিয়াস কাঞ্চন

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম

১৫ মাস পর দেশে ফিরে যা বললেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত স্বজন ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আলহামদুল্লিলাহ্ ভালো আছি, শরীর ভালো আছে। সবার উদ্দেশ্যে যেটা বলার সেটা দোয়া চাই। এবং আমার দোয়া তাদের জন্য রইলো।’ ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে যান কাঞ্চন। পরবর্তীতে একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসাশাস্ত্রীয় ঝুঁকি ও নানা জটিলতার কারণে সে সময় টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ সম্ভব হয়ে ওঠেনি। এরপর থেকে তাকে পার হতে হয়েছে দীর্ঘ ও কষ্টদায়ক চিকিৎসাপথ। চিকিৎসকদের কঠোর নজরদারিতে এই সময়ে তাকে মোট ৬০টি কেমোথেরাপি গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। রূপালী জগতের দীর্ঘ পথচলায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি সামাজিক আন্দোলন বিশেষ করে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করেছে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ। তার এই সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ^াস ফেলছেন কোটি ভক্ত ও সহকর্মীরা।
 
সম্পর্কিত খবর

গ্র্যামির সাইট থেকে সরানো হলো বিটিএসের ভিডিও

গ্র্যামির সাইট থেকে সরানো হলো বিটিএসের ভিডিও

ভক্তের ক্যামেরায় ধরা পড়লো শাহরুখের নতুন লুক

ভক্তের ক্যামেরায় ধরা পড়লো শাহরুখের নতুন লুক

মুক্তির দুই সপ্তাহ পরেও চলছে ‘দ্য ওডিসি’র দাপট

মুক্তির দুই সপ্তাহ পরেও চলছে ‘দ্য ওডিসি’র দাপট

বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মোটা অঙ্কে বিক্রি হচ্ছে ‘কিং’ সিনেমার গানের স্বত্ব

মোটা অঙ্কে বিক্রি হচ্ছে ‘কিং’ সিনেমার গানের স্বত্ব

বাংলাদেশে আসছেন পাকিস্তানি র‌্যাপার হাসান রহিম

বাংলাদেশে আসছেন পাকিস্তানি র‌্যাপার হাসান রহিম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম