Logo
Logo
×

বিনোদন

‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো

asif

asif

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি বিশে^র নানা উৎসবের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিলো। তিনি ফিরেছেন দীর্ঘ বিরতির পর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে। এর নাম রেখেছেন ‘অ্যানি’। সিরিজটি ট্রেলারে প্রকাশের পর আলোচনায় এসেছে। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নাজিফা তুষিসহ আরও অনেকেই। জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ^ প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে সিরিজটি। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও শিগগিরই আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স। তিনি পাঁচ ভাইবোনের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেন। কিন্তু একটি ভয়াবহ হামলার পর তার জীবন আমূল বদলে যায়। প্রতিশোধ, ঘৃণা ও আত্মসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, ইয়াশ রোহান,সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু। সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ^াস করি, দর্শক "অ্যানি"-র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’ উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন সাদ। এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ (টহ ঈবৎঃধরহ জবমধৎফ) বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম