Logo
Logo
×

বিনোদন

অভিনেত্রী ¯িœগ্ধার নির্যাতনের অভিযোগে যা বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

অভিনেত্রী ¯িœগ্ধার নির্যাতনের অভিযোগে যা বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

আলোচিত মডেল ও অভিনেত্রী ¯িœগ্ধা চৌধুরীর নির্যাতনের অভিযোগের ঘটনায় মডেল ও অভিনেত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম এবার মুখ খুলেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভুক্তভোগীর বক্তব্যের ধরন নয়, বরং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্ট্যাটাসে জেসিয়া ইসলাম লিখেছেন, ¯িœগ্ধা তার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিজের গাড়ি, বাসস্থান, নিজেকে ‘এ-গ্রেড মডেল’ বলা কিংবা বলিউড অভিনেত্রীর মতো দেখতে- এসব বিষয় উল্লেখ করেছেন কি না তা নিয়ে তিনি কোনো বিচার করতে চান না। তার ভাষ্য, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া একজন মানুষ মানসিকভাবে এতটাই বিপর্যস্ত থাকতে পারেন যে, তার কাছ থেকে নিখুঁতভাবে বা গুছিয়ে সবকিছু বলার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। জেসিয়া আরও বলেন, আলোচনার মূল বিষয় হওয়া উচিত অভিযোগের তদন্ত এবং দায়ী ব্যক্তির জবাবদিহি। তিনি যেই হোন না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে অর্থ, ক্ষমতা বা প্রভাবের জোরে কেউ কোনো নারীকে নিজের সম্পত্তি বা ভোগের বস্তু মনে করার সাহস না পায়। স্ট্যাটাসের শেষাংশে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন ভুক্তভোগী কীভাবে তার ট্রমার কথা বলেছেন, সেই বর্ণনার ছোটোখাটো অসম্পূর্ণতা নিয়ে নয়; বরং ঘটনার সত্যতা উদ্ঘাটন ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়াই এখন সবচেয়ে জরুরি।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম