Logo
Logo
×

বিনোদন

আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা

ঢাকাই সিনেমার পরিচিত মুখ মেঘলা মুক্তা। ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় উঠে আসেন। এরপর দেশের ওটিটি, সিনেমায়ও কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি। এই চিত্রনায়িকার অনুসারীদের জন্য এলো খারাপ খবর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেঘলা মুক্তা। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। সেখানে তার অস্ত্রোপচার চলছে। মেঘলা মুক্তার অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে অফিসিয়ালভাবেই তা জানানো হবে। মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেন ভক্ত-অনুরাগীরা।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম