Logo
Logo
×

বিনোদন

পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

asif

asif

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের ছবি মানেই বিশ^জুড়ে সিনেমা প্রেমীদের বাড়তি উন্মাদনা। এবার ‘দ্য ওডিসি’ নিয়ে দেখা দিল চরম বিপত্তি। বিশ^জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় ভয়াবহ পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের এই সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ছড়িয়ে পড়েছে এর একাধিক ফুটেজ ও অবৈধ কপি। অনলাইনে সিনেমাটির ফুটেজ ছড়িয়ে পড়ার পরই চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। তবে পরিস্থিতি সামাল দিতে হাত গুটিয়ে বসে নেই তারা। তড়িঘড়ি করে মাঠে নেমে ইতোমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে স্টুডিওটি। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ। সেখানে হঠাৎ করেই ছবিটির একটি লো-কোয়ালিটির পাইরেটেড ভার্সন আপলোড করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় দুই ঘণ্টা থাকার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে সেটি দেখে ফেলেন প্রায় ৫০ হাজারের বেশি নেটিজেন। বিপদ আরও বাড়ে এরপর। অল্প সময়ের মধ্যেই তুলনামূলক উচ্চমানের (হাই কোয়ালিটি) আরেকটি পাইরেটেড ভার্সন ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পোস্টে ভিউ ছাড়িয়ে যায় ২০ লাখের ঘর! পরবর্তীতে ইউনিভার্সাল পিকচার্সের কপিরাইট দাবির মুখে পোস্টটি মুছে ফেলা হয় এবং ওই অবৈধ অ্যাকাউন্টটি স্থগিত (সাসপেন্ড) করে কর্তৃপক্ষ। অনাকাক্সিক্ষত এই ঘটনায় জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়ে ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘ছবিটির পাইরেটেড ভিডিও আপলোডের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানোর প্রক্রিয়া শুরু করেছি। কপিরাইট লঙ্ঘনের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমাদের কনটেন্ট ও কপিরাইট রক্ষায় প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করব।’ কপিরাইট বিতর্কের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অবশ্য প্রেক্ষাগৃহে ছবিটির বাণিজ্যিক সাফল্যে কোনো ভাটা পড়েনি। পাইরেসির বাঁধা ডিঙিয়ে বিশ^জুড়ে দারুণ ব্যবসা করে চলেছে ছবিটি। মহাকাব্যিক এই চলচ্চিত্রে ওডিসিউসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ম্যাট ডেমন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন ও লুপিতা নিয়ং’ও-এর মতো একঝাঁক শীর্ষ হলিউড তারকা।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম