Logo
Logo
×

বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’

asif

asif

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’

সফল ফ্র্যাঞ্চাইজি বলে কথা। সেই ধারাবাহিকতা এবারও থাকছে অটুট। ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিও বক্স অফিসে ঝড় তুলেছে। এক মাসেই ছবিটির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। গত ১৯ জুন বিশ^জুড়ে মুক্তি পেয়েছে অ্যান্ড্রু স্ট্যান্টনের ছবি ‘টয় স্টোরি ৫’। মুক্তির এক মাস পেরিয়ে ছবিটির আয় এক বিলিয়ন ডলার ছাড়াল। যেটা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৩১৩ কোটি টাকারও বেশি। এ আয়ে রেকর্ডও গড়েছে ছবিটি। কারণ চলতি বছরে এটিই এখন সর্বোচ্চ আয়ের ছবি। এই আয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে আয় করেছে ৪৪ কোটি ৮০ লাখ ডলার। আর বাকি দেশগুলো থেকে এসেছে আরও ৫৭ কোটি ৩০ লাখ ডলার। ফলে বিশ^ব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০২ কোটি ২০ লাখ ডলারে। এ বছর আরো দুটি ছবি বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে, সেগুলো হলো ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (১০০ কোটি ১০ লাখ ডলার) এবং ‘মাইকেল’ (১০০ কোটি ১০ লাখ ডলার)। শিগগির এই ক্লাবে ঢ়ুকে পড়তে পারে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মাত্র দুই সপ্তাহে ছবিটির আয় প্রায় ৬৪ কোটি ডলার। এদিকে ‘টয় স্টোরি ৫’ হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের সিনেমা। এতদিন ধরে শীর্ষস্থান দখল করে আছে ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’; সেটি আয় করেছিল ১০৭ কোটি ডলার। এছাড়া ‘টয় স্টোরি ৩’ (২০১০) আয় করেছিল ১০৬ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা, সবগুলো ছবিকেই ছাপিয়ে যেতে পারে পঞ্চম কিস্তি। ‘টয় স্টোরি ৫’-এর বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, ওয়ান কুসাক, কোনান ও’ব্রায়েন, স্কারলেট স্পিয়ার্স প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ২৫ কোটি ডলারে।

 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম