Logo
Logo
×

বিনোদন

দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি : জয়া

asif

asif

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি : জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে অভিনয়ের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে নিজের কর্মক্ষমতা ধরে রাখার জন্য প্রত্যেক শিল্পীকেই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। ব্যতিক্রম নন জয়া আহসানও। কিন্তু তার প্রতিদিনের জীবনযাপন খানিক অবাক করে দিতে পারে তার ভক্ত-অনুরাগীদের। ‘আজও অর্ধাঙ্গিনী’র চরিত্র পদ্মা তথা জয়া আহসানের জিমে বড় আলস্য। এ সিনেমার শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে থেকে জিম করা শুরু করেন অভিনেত্রী। তখন পিলাটিজ করে ক্যালোরি ঝরান তিনি। অর্থাৎ চিরাচরিত ফিটনেস রুটিনের প্রতি ঝোঁক নেই তার। কিন্তু জনপ্রিয় শারীরচর্চা থেকে খানিক দূরে থাকলেও মাঠঘাট, চাষের ক্ষেত তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে। জয়া বলেন, জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি। বাড়িতে হরেকরকম সবজির চাষ হয়। খাবারের থালাতেও সেই সবিজ রাঁধা পদই থাকে। বাড়িতে তৈরি সবজি দিয়ে রাঁধা খাবারই বেশি পছন্দ তার। ফলে রাসায়নিক সারের ভীতি থাকে না। নিজে চাষ করে খাওয়াদাওয়ারই পক্ষপাতি জয়া। তবে কালেভদ্রে যে বাইরের খাবার খান না, তা নয়। পিৎজা তার খুবই পছন্দের একটি খাবার। তা ছাড়া জাঙ্ক ফুডের প্রতি তত প্রীতি নেই তার। জয়া বলেন, যদি জাঙ্ক ফুড খেয়েও ফেলি, তা নিয়ে অপরাধবোধে ভুগি না আমি। কারণ মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত বলে মনে করি। আর খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার খাওয়ার অভিজ্ঞতা উপভোগ করবেন কীভাবে বলে জানান এ অভিনেত্রী।

 

সম্পর্কিত খবর

চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ

চার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ

পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

জয়সওয়ালের সাথে ¤্রুনালের প্রেমের গুঞ্জন

জয়সওয়ালের সাথে ¤্রুনালের প্রেমের গুঞ্জন

শুটিং চলাকালে গুরুতর চোট পেলেন রামচরণ

শুটিং চলাকালে গুরুতর চোট পেলেন রামচরণ

¯িœগ্ধাকে নিয়ে যা বললেন জেবা তাকিয়া

¯িœগ্ধাকে নিয়ে যা বললেন জেবা তাকিয়া

ছেলেকে কোলে নিয়ে গান গাইলেন নোবেল

ছেলেকে কোলে নিয়ে গান গাইলেন নোবেল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম