Logo
Logo
×

বিনোদন

ভিন্নরূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

asif

asif

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

ভিন্নরূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

কদিন আগেই খবরের শিরোনাম হয়েছেন শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দিয়ে। সে নিয়ে নিজের ব্যাখ্যাও অবশ্য দিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজের ‘অন্য রূপ’ দেখালেন নুসরাত ফারিয়া। কেমন এই রূপ? কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুেটর সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। ব্যতিক্রম কম্বিনেশন। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। দেখে আঁচ করা যায়, ছবিগুলো তুলেছেন কোনো লিফটে। সাজ যেমন ব্যতিক্রম, ক্যাপশনেও সেই বার্তা দিলেন ফারিয়া। লিখলেন একটি বাক্য, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ অবশ্য ফারিয়ার এই ব্যতিক্রম রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার অনুসারীরা। কেউ ইতিবাচক বলছেন, তো কেউ দিচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এক অনুসারীর মন্তব্য এরকম, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক’; আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে’। এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছে। তবে কোনো মন্তব্যেই ভ্রƒক্ষেপ করেন না তিনি। পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি। ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের নির্মাণে এই সিনেমার শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে তার সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধন।
 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম