Logo
Logo
×

বিনোদন

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

আশি পেরিয়েও রুপালি পর্দায় যার উপস্থিতি সমান জাঁকজমকপূর্ণ, সেই অমিতাভ বচ্চনের একটি বার্তা ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বলিউডের এই শাহেনশাহর পোস্টের ভুল ব্যাখ্যা করে তার অভিনয় জীবনের ইতি টানার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে গণমাধ্যমের বিভ্রান্তিকর চর্চা নিয়ে মুখ খুলেছেন বিগ বি নিজেই। ঘটনার সূত্রপাত অমিতাভের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি লিখেছিলেন, ‘অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ তার এই বাক্যটিকে অনেকেই অবসরের ইঙ্গিত ধরে নিয়ে খবর ছড়াতে শুরু করেন। তবে বিষয়টি নজরে আসতেই স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেতা। কাজের ব্যস্ততা থেকে বিরতি নেয়ার খবর খ-ন করে অমিতাভ জানান, তিনি অভিনয় ছাড়ার কথা বলেননি, বরং রাতের কাজ শেষে ঘুমাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। রসিকতা করে তিনি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’ এসময় সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার সমালোচনাও করেন বিগ বি। চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের এই মরিয়া চেষ্টাকে বর্তমান সময়ে হাস্যকর বলেও আখ্যা দেন তিনি। উল্লেখ্য, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন অমিতাভ বচ্চন এবং বক্স অফিসে ঝড় তুলছেন। বর্তমানে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮ নম্বর সিজন সঞ্চালনা করছেন, যেখানে নানা প্রতিযোগীর সুখ-দুঃখের গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।

সম্পর্কিত খবর

এবার সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে

এবার সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে

‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

বাঁধনের বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম