Logo
Logo
×

বিনোদন

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

রুপালি পর্দার পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়গুণে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। বড় পর্দায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেখানে নিয়মিত নিজের ছবি ও ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন এবং কঠিন সময় পেরিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে নিজের উপলব্ধি জানিয়েছেন পূর্ণিমা। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’ পূর্ণিমার এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ইতিবাচকতা ও আত্মবিশ^াস ধরে রাখার বিষয়টি উঠে এসেছে। জীবনে যতই কঠিন সময় আসুক, ভেতরের শক্তি ও আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়-তার কথায় সেই বার্তাই ফুটে উঠেছে। অভিনেত্রীর এমন ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়-এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’ অভিনয়জীবনের শুরুতেই দর্শকের নজর কেড়েছিলেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ক্লাস নাইনে পড়তেন। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও শুরু থেকেই দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর দীর্ঘ পথ পেরিয়ে দেশের চলচ্চিত্রে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর

এবার সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে

এবার সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে

‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

‘কিং’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

বাঁধনের বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম