Logo
Logo
×

বিনোদন

বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা। নিজের এই বিশেষ আচার-অনুষ্ঠান প্রসঙ্গে সামান্থা জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সব রীতিনীতির সুনির্দিষ্ট তাৎপর্য সব সময় বুঝতে না পারলেও, এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ^াস ও ঐতিহ্যের শক্তির ওপর তার আস্থা রয়েছে। অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে দেখা গেছে সামান্থাকে। ছিল হালকা মেকআপ ও মানানসই গয়না। ছবিগুলোতে সামান্থা ও রাজ নিদিমোরুর পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে। বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা। সন্তানের অপেক্ষায় থাকায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকছেন না এই অভিনেত্রী। শিগগিরই তাকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে। বর্তমানে সামান্থা রুথ প্রভুর জীবনে অভিনয় কিংবা নতুন কোনো প্রজেক্টের চেয়ে মাতৃত্বের অধ্যায়ই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিশেষ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পাশাপাশি প্রিয় তারকার নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।
 

সম্পর্কিত খবর

যাদের হাতে উঠলো এবারের এমি পুরস্কার

যাদের হাতে উঠলো এবারের এমি পুরস্কার

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বাতিল হলো ম্যাকলমোরের কনসার্ট

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বাতিল হলো ম্যাকলমোরের কনসার্ট

বিতর্কের জবাবে যা বললেন সিডনি

বিতর্কের জবাবে যা বললেন সিডনি

যেভাবে দুই কোটির সিনেমার আয় করলো ২০০ কোটি

যেভাবে দুই কোটির সিনেমার আয় করলো ২০০ কোটি

মারা গেছেন নির্মাতা মারুফ হোসেন সজীব

মারা গেছেন নির্মাতা মারুফ হোসেন সজীব

অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন চমক

অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন চমক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম