Logo
Logo
×

বিনোদন

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শিবু রায় আর নেই। গতকাল রোববার সকাল ৬টা ৩০ মিনিটে একটি হাসপাতালে স্ট্রোকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শিবু রায় ছিলেন একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সংস্কৃতি অঙ্গনে সক্রিয় শিবু রায় দীর্ঘদিন আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, শিল্পী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম