Logo
Logo
×

বিনোদন

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

বিতর্ক আর সিডনি সুইনি যেন সমার্থক হয়ে উঠেছে। হলিউডের এই সময়ের সেনসেশন তিনি। সিনেমায় হোক বা সোশ্যাল মিডিয়া, খোলামেলা উপস্থিতিতে বরাবরই উসকে দেন বিতর্কের আগুন। ফের চর্চার কেন্দ্রে সিডনি। এবারও প্রসঙ্গ ‘খোলামেলা’। এবার আরো একধাপ এগিয়ে তিনি প্রায় ‘বসনাহীন’ হয়ে পর্দায় হাজির হলেন। তা নিয়েই চলছে হইচই। সম্প্রতি একটি স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। এতে দেখা যায়, প্রায় নগ্ন হয়েই অভিনয় করেছেন তিনি। কখনো বাস্কেটবল, কখনো ফুটবল দিয়ে ঢেকেছেন শরীরের অঙ্গ, কখনো আবার বাস্কেটবলের হুপের উপর বসেছেন আবেদনময়ী রূপে। বিজ্ঞাপনচিত্রটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সিডনি। এরই মধ্যে সেটার ভিউ প্রায় দুই কোটি। রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। সেই সঙ্গে সমালোচনাও হচ্ছে দেদার। কেউ বলছেন, ‘এটা কিসের বিজ্ঞাপনচিত্র, সেটাই বুঝে উঠতে পারলাম না’; কেউ খোঁচা দিয়ে বলেছেন, ‘মার্কেটিং টিমের একটাই কাজ, সেটাই তারা করেছে’; আরেকজন লিখেছেন, ‘ক্রীড়া এর আগে কখনো এতটা আবেদনময়ী ছিল না!’ যদিও বিজ্ঞাপনচিত্রটিকে মজার অভিজ্ঞতাই বলেছেন সিডনি সুইনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মজার একটি ধারণাকে সামনে আনাই ছিল এ প্রচারের উদ্দেশ্য। বিজ্ঞাপনচিত্রটির ভাবনা খুব সহজ-সব ধরনের বাড়তি শব্দ সরিয়ে মনোযোগটা পুরোপুরি খেলাধুলার দিকে নেওয়া।’ এর আগেও স্বল্পবসনায় উপস্থিতির কারণে বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছেন সিডনি সুইনি। গত বছর একটি জিনস প্যান্টের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেও বিতর্ক সৃষ্টি করেছিলেন। এছাড়া এ বছর নিজেই চালু করেছেন অন্তর্বাস ব্র্যান্ড, সেটার প্রচারেও তাকে খোলামেলা রূপেই দেখা গেছে কয়েক দফায়। গত বছর ‘দ্য হাউজমেইড’ সিনেমা দিয়ে বাজিমাৎ করেছেন সিডনি সুইনি। সেটার দ্বিতীয় কিস্তি ‘দ্য হাউজমেইডস সিক্রেট’ নিয়ে আসছেন সামনে। এছাড়াও দুটি সিনেমা রয়েছে তার হাতে।

সম্পর্কিত খবর

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন পরীমনি

সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন পরীমনি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম