Logo
Logo
×

বিনোদন

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন এক চরিত্রে। ফ্যান্টাসি ও পারিবারিক বিনোদনের গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘নয়ি নাভেল্লি’র টিজার প্রকাশ পেয়েছে। টিজারে ইয়ামির চরিত্রকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে রহস্য ও নানা অদ্ভুত পরিস্থিতি। টিজারের শুরুতে দেখা যায় একটি সাধারণ পরিবারের পরিবেশ। এর মধ্যেই পরিবারের নতুন সদস্য ইয়ামির চরিত্রকে নিয়ে তার দেবর অভিযোগ তোলে তার ভাবি ডাইনি। এরপরই একের পর এক অদ্ভুত চরিত্র ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পের ঝলক। ‘নয়ি নাভেল্লি’তে ইয়ামি গৌতমকে এমন এক চরিত্রে দেখা যাবে, যা এর আগে তার অভিনীত চরিত্রগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। নির্মাতাদের ভাষ্য, সিনেমাটিতে দর্শক ইয়ামিকে নতুনভাবে আবিষ্কার করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন বালাজি মোহন। চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। সংগীত পরিচালনায় রয়েছেন জি ভি প্রকাশ কুমার। আনন্দ এল রাই ও শর্মা কালার ইয়েলো ব্যানারের অধীনে সিনেমাটি প্রযোজনা করেছেন। এতে ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন আদিনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশ্মিতা মুখার্জি, সোনাল ঝা, সুনীল সিনহাসহ আরও অনেকে। ভারতে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নয়ি নাভেল্লি’। দশেরার উৎসবকে সামনে রেখে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ইয়ামি গৌতমকে সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অতিথি চরিত্রে দেখা গেছে। এর আগে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন পরীমনি

সুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন পরীমনি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম