Logo
Logo
×

বিনোদন

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে জেমস এর সঙ্গে পারফর্ম করবেন ওপার বাংলার ব্যান্ডশিল্পী, ফসিলস-এর রূপম ইসলাম। কনসার্টটি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন। ভিডিওতে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি । দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’ বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও একসঙ্গে একই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল জেমস ও রূপম ইসলামকে।

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম