Logo
Logo
×

বিনোদন

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

ওটিটিতে এর আগেও দেখা গেছে পরিণীতি চোপড়াকে, তবে এবার তার যাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সিনেমার গ-ি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের এ অভিনেত্রী। আর অভিষেকেই রোমান্টিক গল্প নয়, বরং হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন ও একের পর এক রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার বেছে নিয়েছেন তিনি। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করে চলা সেই মায়ের গল্পই এগিয়ে নেবে সিরিজের কাহিনি। সন্তানকে ফিরে পাওয়ার আকাক্সক্ষার সঙ্গে যুক্ত হবে চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ^াস, যা গল্পে তৈরি করবে একের পর এক অনিশ্চয়তা। রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসছে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। পরিণীতির পাশাপাশি এতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী। সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর।
 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম