Logo
Logo
×

বিনোদন

যে কারণে অবসর নিতে চাইলেন অমিতাভ বচ্চন

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

যে কারণে অবসর নিতে চাইলেন অমিতাভ বচ্চন

দীর্ঘদিন ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের আসনে রয়েছেন অমিতাভ বচ্চন। তার সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকের কাছে শুধু প্রশ্ন-উত্তর কিংবা অর্থ পুরস্কারের আয়োজন নয়, প্রতিযোগীদের জীবনের নানা গল্পও এখানে উঠে আসে। তবে এবার সেই গল্পগুলোই যেন ভারী হয়ে উঠছে বর্ষীয়ান অভিনেতার কাছে। নিজের ব্লগে এক মন্তব্যে অবসরের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে প্রতিযোগীরা প্রায়ই তাদের জীবনের সংগ্রাম, কঠিন পরিস্থিতি ও ঘুরে দাঁড়ানোর গল্প শোনান। এসব গল্পের অনেকগুলোই অমিতাভকে আবেগপ্রবণ করে তোলে। সম্প্রতি নিজের ব্লগে সঞ্চালনার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। অমিতাভ জানান, কয়েকজন প্রতিযোগী এমন গুরুতর ও কঠিন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে, তাদের গল্প শুনে নিজের আবেগ সামলে অনুষ্ঠান সঞ্চালনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। এসব অভিজ্ঞতাকে তিনি হৃদয়বিদারক বলেও উল্লেখ করেছেন। কিছু গল্প রয়েছে, যেগুলো বিস্তারিতভাবে প্রকাশ্যে আনতে চান না বলেও জানিয়েছেন অমিতাভ। প্রতিযোগীদের জীবনের নানা ঘটনা শুনে তার মন খারাপ হয়েছে। সেই আবেগের প্রভাবই এবার তার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে। নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাদের জন্য আমাদের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। এ নিয়ে আর বেশি কিছু বলব না। তবে এটি সত্যিই হৃদয়বিদারক অভিজ্ঞতা। এখন অবসর নিতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে। রাত আমাকে ডাকছে। সকলকে ভালোবাসা।’ অমিতাভের এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি সত্যিই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তার বক্তব্যকে আপাতত অনুষ্ঠানের সঞ্চালনার চাপ ও প্রতিযোগীদের আবেগঘন গল্পের প্রভাব হিসেবেই দেখছেন অনেকে।

সম্পর্কিত খবর

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

নেট দুনিয়ায় ঝড় তুললো ‘ডিগার’-এর ট্রেলার

নেট দুনিয়ায় ঝড় তুললো ‘ডিগার’-এর ট্রেলার

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় কাজ হারান সুসান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় কাজ হারান সুসান সারান্ডন

দীর্ঘ সময় পর ফিরেও সাড়া জাগাতে পারলেন না প্রীতি জিনতা

দীর্ঘ সময় পর ফিরেও সাড়া জাগাতে পারলেন না প্রীতি জিনতা

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

দেড় যুগ পর পরিচালনায় ফিরছেন রুবেল

দেড় যুগ পর পরিচালনায় ফিরছেন রুবেল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম