Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ সময় পর ফিরেও সাড়া জাগাতে পারলেন না প্রীতি জিনতা

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

দীর্ঘ সময় পর ফিরেও সাড়া জাগাতে পারলেন না প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি মুক্তি পায় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে। সিনেমায় তার সঙ্গে আছেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলের মতো তারকারা। তারপরও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, সমালোচকদের কাছ থেকেও পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যাবর্তনের সিনেমায় এমন ভরাডুবি কতটা ভাবাচ্ছে প্রীতিকে? জানালেন, তিনি মোটেও চিন্তিত নন। নিজের কাজে শতভাগ সৎ ও চেষ্টা রাখেন। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেন। প্রীতি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কজা করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ^াসী। আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’ রাজকুমার সান্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার গল্প দেশভাগের সময়কার। দেশভাগের সময় এক মুসলিম পরিবার ভারত থেকে পাকিস্তানের লাহোরে চলে যায়। তাদের ঘিরেই সিনেমার গল্প। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫০ কোটি রুপির বড় বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৫০ কোটি রুপিও আয় করতে পারেনি।

সম্পর্কিত খবর

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পরিণীতি চোপড়াকে

নেট দুনিয়ায় ঝড় তুললো ‘ডিগার’-এর ট্রেলার

নেট দুনিয়ায় ঝড় তুললো ‘ডিগার’-এর ট্রেলার

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় কাজ হারান সুসান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় কাজ হারান সুসান সারান্ডন

যে কারণে অবসর নিতে চাইলেন অমিতাভ বচ্চন

যে কারণে অবসর নিতে চাইলেন অমিতাভ বচ্চন

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

দেড় যুগ পর পরিচালনায় ফিরছেন রুবেল

দেড় যুগ পর পরিচালনায় ফিরছেন রুবেল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম