Logo
Logo
×

বিনোদন

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

দেশে ফিরেই নির্বাচনের প্রস্তুতি নিবেন হিরো আলম

হিরো আলম জানিয়েছেন, আগামী বুধবার দেশে ফিরবেন তিনি। এরপর আর ঢাকায় সময় না দিয়ে সরাসরি ঠাকুরগাঁও চলে যাবেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। হিরো আলম বলেন, ‘চলতি মাসের আগামী ১৬ তারিখ দেশে ফিরব। দেশে ফিরে ঠাকুরগাঁও চলে যাব। অনেকের সঙ্গে ফোনে কথা হচ্ছে। তারা আমাকে বলছেন, আমি ভালো ভোট পাব।’ তিনি জানান, বর্তমানে সৌদি আরবে থাকলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। স্থানীয়দের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। তাদের কাছ থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি। দেশে ফেরার পর সরাসরি এলাকায় গিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চান হিরো আলম। তার পরিকল্পনা, স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের কথা শোনা এবং ভোটের মাঠের পরিস্থিতি বোঝা। এরপর পরবর্তী কার্যক্রম ঠিক করবেন তিনি। এর আগে গত আগস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন হিরো আলম। তখনও তিনি জানিয়েছিলেন, উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও তার বক্তব্য প্রকাশিত হয়। এবার সেই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম