Logo
Logo
×

বিনোদন

পরীমণির কোলে থাকা কে এই শিশু

asif

asif

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

পরীমণির কোলে থাকা কে এই শিশু

গতকাল সোমবার সকালে, সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পরীমণির। তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কারণ, নায়িকার কোলে দেখা গেছে এক ফুটফুটে সদ্যোজাতকে। সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” ব্যস! এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী? নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা। এর আগে বহুবার বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান; কখনো বলেছেন- ১০০ সন্তানের মা হতে চান। হয়তো এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা। ভক্তদের মনেও প্রশ্ন তবে কি ফের দত্তক নিলেন পরীমণি? চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকে ‘মা’ পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সবটুকু সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি এবং মাঝেমধ্যেই তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমণি, আর তার কোলে এক শিশু। ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশ্ন তুলছেন শিশুটির পরিচয় নিয়ে। পরে শিশুটির পরিচয় ও ক্যাপশনের সত্যতা জানতে এই অভিনেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রসঙ্গটি না তুলতেই কলটি কেটে দেন তিনি। ফলে রহস্যময় শিশুটিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা আরও ঘনীভূত হতে থাকল। যদিও নেটিজেনদের অনুমান ওখানেই আটকে যে- নতুন কোনো সন্তান দত্তক নিলেন পরীমণি।

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম