Logo
Logo
×

বিনোদন

একই ফ্রেমে ধরা দিলেন তাসকিন-শাবনূর

asif

asif

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

একই ফ্রেমে ধরা দিলেন তাসকিন-শাবনূর

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার সেই মুহূর্ত প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে এর পেছনে বিশেষ কোনো ঘটনা নয়, ছিল পারিবারিক এক বারবিকিউ পার্টি। অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সেই পার্টিতে যোগ দেন তাসকিন আহমেদ ও তার পরিবার। দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানেই তাসকিনের সঙ্গে দেখা হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কথা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।’ তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’ বাংলাদেশ ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করেছেন শাবনূর। তিনি লেখেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি। শাবনূরের সেই পোস্টের পরই দুই অঙ্গনের জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম