Logo
Logo
×

বিনোদন

ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন অপু

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন অপু

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ^াস ও পুরো শুটিং ইউনিট। যে পাহাড়ি সড়ক দিয়ে তাঁদের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, ঠিক সেই পথেই গত বুধবার ঘটে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তবে ভাগ্যক্রমে তাদের যাত্রার দিন ছিল গত বৃহস্পতিবার। এক দিনের ব্যবধানেই বড় বিপদ এড়াতে সক্ষম হয় পুরো ইউনিট। পোখারায় তখন ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। দুর্যোগের খবর পাওয়ার পর শুটিং বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মধ্যে ক্যামেরা চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হয়েছে অপু বিশ^াসের কাছে। তাই পুরো দলের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। পরে নিরাপদে দেশে ফেরে ‘শিকার’ সিনেমার পুরো ইউনিট। গত শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন অপু। দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বস্তির পাশাপাশি সেখানকার মানুষের জন্য কষ্টের কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে স্বজন হারানো মানুষের আহাজারি তাঁকে নাড়া দিয়েছে। অপু বলেন, ‘নেপালে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে কাঠমান্ডু থেকে দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায়। তবে কাকতালীয়ভাবে আমাদের পরিকল্পনা ছিল ২৭ তারিখে সেই একই পথ দিয়ে যাওয়ার। যাত্রার তারিখ এক দিন পর হওয়ায় অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় “শিকার”সিনেমার শুটিং ইউনিট।’ ঘটনাটি মনে পড়লেও এখনো শিউরে উঠছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ বাস নিয়ে আমাদের মুভ করার কথা ছিল।’ নেপালের দুর্যোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটক আটকা পড়েছেন বলেও জানতে পেরেছেন অপু। তাদের অনেকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি তাঁকে গভীরভাবে ভাবাচ্ছে। অপু বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বাংলাদেশসহ ২৭ দেশের পর্যটক সেখানে ছিলেন। এটা দুঃখের। তাঁরা হয়তো আমাদের আপনজন নন, কিন্তু আপন ছিলেন। জানি না, যাঁদের এখনো কোনো খোঁজ মিলছে না, সেই পরিবারগুলোর অবস্থা কী।’ দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত সড়কটিতে আগামী ১৫ থেকে ২০ দিন যাতায়াত বন্ধ থাকতে পারে বলেও জানান অপু। ফলে শুটিং শেষ না করেই দেশে ফিরতে হয়েছে পুরো ইউনিটকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিচালক ও প্রযোজকেরা নতুন করে শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করবেন।
 

সম্পর্কিত খবর

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

আনুর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন তামান্না

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

শরীর প্রদর্শন বিতর্ক নিয়ে যা বললেন জাহ্নবী

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

সম্পর্কের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম