Logo
Logo
×

বিনোদন

এবার ‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

এবার ‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। এমডি ইকবাল পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’র মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত। এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত। ওই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা। সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর ও রোজিনাসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে। অভিজ্ঞ ও জনপ্রিয় একঝাঁক অভিনয়শিল্পীর উপস্থিতিতে ‘গুলশানের চামেলী’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির গল্প, চরিত্র এবং নির্মাণের অন্যান্য বিষয় নিয়ে পর্যায়ক্রমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নির্মাতার পক্ষ থেকে জানা গেছে।
 

সম্পর্কিত খবর

বিয়ের পিঁড়িতে বসলেন স্পাইডারম্যান তারকা জ্যাকব ব্যাটালোন

বিয়ের পিঁড়িতে বসলেন স্পাইডারম্যান তারকা জ্যাকব ব্যাটালোন

পড়াশোনা শেষ না করার আক্ষেপ তাড়া করে কারিনাকে

পড়াশোনা শেষ না করার আক্ষেপ তাড়া করে কারিনাকে

প্রকাশ পেলো ‘আন্ধার’-এর টিজার

প্রকাশ পেলো ‘আন্ধার’-এর টিজার

আজ প্রচার হবে ইত্যাদি’র বিশেষ পর্ব

আজ প্রচার হবে ইত্যাদি’র বিশেষ পর্ব

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

যেসব কারণে সমালোচনার মুখে পড়লো যশের ‘টক্সিক’

যেসব কারণে সমালোচনার মুখে পড়লো যশের ‘টক্সিক’

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম