Logo
Logo
×

জেলার খবর

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

asif

asif

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন গত বৃহস্পতিবার নগরীর কিংফিশার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রধান আলোচকের বক্তব্যে দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, শূরা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে। জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নতুন সেশনের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারী হিসেবে মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। 

সম্পর্কিত খবর

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম