Logo
Logo
×

জেলার খবর

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১২ পিএম

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্জয় শাহ পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, দুর্জয় শাহ দীর্ঘ এক বছর ধরে কাজ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার স্বাভাবিকভাবে কার্যক্রম করছিলেন। হঠাৎ তিনি রুমের দিকে চলে যান। এর কিছুক্ষন পর তাকে খোঁজাখুঁজি করলে অন্য আরেক স্টাফ সাকিল তার রুমের জানালা খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। তারা আরও বলেন, দুর্জয় বিকেল চারটার দিকে কাজের মাঝখানে তার রুমে প্রবেশ করার পর আর বের হয়নি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালায় খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। পরবর্তীতে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে বলা সম্ভব নয় এটি হত্যা না-কি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। 
 

সম্পর্কিত খবর

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী ঢাকায় উদ্ধার

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

পিরোজপুরে ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম