Logo
Logo
×

ক্রিকেট

হতাশায় দিন শেষ করলো বাংলাদেশ

asif

asif

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

হতাশায় দিন শেষ করলো বাংলাদেশ

হতাশায় দিন শেষ করলো বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা ছিল আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদের কল্যানে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি স্বাগতিক বোলাররা। আমির জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে ক্যারিবীয়রা। সিলেটেও ঢাকা টেস্টের মতো আলোকস্বল্পতায় বেশ আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিনে মাঠে গড়িয়েছে ৭০ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে সফরকারীরা। ১৭১ বলে দুই ছয় ও ১১ চারে ১১১ রানে টিকে আছেন আমির জাঙ্গু। ৬২ বলে তিন চারে ৩৫ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রেভস। চার উইকেটের দুটি করে স্বীকার করেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সাম্প্রতিক সিরিজগুলোয় সিলেটে টেস্ট মানেই তিন পেসার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে হেরে সিলেটে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে সিরিজ বাঁচাতে একাদশ সাজায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। টসের পর থেকেই এটিই ছিল আলোচিত ইস্যু। খেলায়ও তাসকিন আহমেদ ও হাসান যতটা সুযোগ তৈরি করছেন, তার ধারেকাছেও ছিলেন না স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানরা কেউই সাফল্য পাননি। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তুলেছিল ক্যারিবীয়রা। পঞ্চম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিংকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। কিংয়ের বিদায়ের পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কাভেম হজ। ১ রান করে বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি। নবম ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তাসকিন। ওপেনার জশুয়া ডা সিলভাকে ১২ রানে বিদায় দেন তিনি। দ্রুত প্রথম ৩ উইকেট হারালেও পরবর্তী দুই ব্যাটার বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠেন। জাঙ্গুর সঙ্গে তাল মিলিয়ে অভিষিক্ত ব্যাটার উইকহ্যামও ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তাকে বোল্ড করে দুজনের ১৩১ রানের জুটি ভাঙেন হাসান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে ১৪৫ বলে ৫টি চারের সাহায্যে ৬১ রান করেন উইকহ্যাম। পঞ্চম উইকেটে গ্রিভসকে নিয়ে খেলা এগিয়ে নেন জাঙ্গু। তাইজুলের বলে ছক্কা হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ১৪৯ বলে। ওয়েস্ট ইন্ডিজের মাত্র তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে এশিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়লেন আমির জাঙ্গু। এরপর অবশ্য খেলা বেশিদূর এগোয়নি আর। আলোকস্বল্পতায় বেশ আগেভাগেই দিনের খেলা শেষ হয়।
 

সম্পর্কিত খবর

বিশ^কাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

বিশ^কাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম