বিশ^কাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
asif
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক - এই বছরের বিশ^কাপ শুধু নতুন চ্যাম্পিয়নের গল্পই নয়, ছিল রেকর্ড ভাঙা-গড়ারও এক মহাযজ্ঞ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, মাইকেল ওলিসে, রদ্রি থেকে শুরু করে উনাই সিমন... অনেকেই নাম লিখিয়েছেন ফিফা বিশ^কাপের ইতিহাসে। এক নজরে দেখে নেওয়া যাক এই আসরের উল্লেখযোগ্য সব রেকর্ড।
সবচেয়ে বেশি বয়সী কোচ - ডিক অ্যাডভোকেট (৭৮ বছর)
কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকেট ৭৮ বছর ২৭১ দিন বয়সে বিশ^কাপে কোচিং করিয়ে ইতিহাস গড়েছেন। এর আগে সবচেয়ে বয়স্ক কোচদের তালিকায় ছিলেন অটো রেহাগেল, কার্লোস কুইরোজ, হুগো ব্রুস ও মিরোস্লাভ কুবেক।
একই আসরে দুই সতীর্থের ৬ গোল
জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন প্রথম জুটি হিসেবে একই বিশ^কাপে ছয়টি করে গোল করেছেন। পরে এই কীর্তি গড়েন উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পেও।
সবচেয়ে বেশি ম্যাচে কোচিং - দিদিয়ের দেশম
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিশ^কাপে কোচ হিসেবে ২৬টি ম্যাচ কোচিং করে হেলমুট শনের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছেন। একই সঙ্গে বিশ^কাপে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
সর্বকনিষ্ঠ বদলি হিসেবে জোড়া গোল
সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি ২০ বছর ২৪৭ দিন বয়সে বদলি নেমে জোড়া গোল করে এই অনন্য রেকর্ড গড়েন।
বিশ^কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা - কিলিয়ান এমবাপ্পে
বিশ^কাপ ক্যারিয়ারে ২২ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন কিলিয়ান এমবাপ্পে। রোমাঞ্চকর লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত লিওনেল মেসিকে এক গোলে পেছনে ফেলেন।
সবচেয়ে বেশি জয় - লিওনেল মেসি
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বিশ^কাপে ২৩টি জয় নিয়ে ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার।
টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল - মেসি
বিশ^কাপে টানা ৯টি ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন মেসি। আগে এই রেকর্ড ছিল জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর। যারা টানা ছয় ম্যাচে গোল করেছেন।
বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল
বিশ^কাপে বক্সের বাইরে থেকে ৭টি গোল করে ব্রাজিল কিংবদন্তি রিভেলিনোর রেকর্ড ভেঙেছেন মেসি।
এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট - মাইকেল ওলিসে
ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসে এক বিশ^কাপে ৭টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন। এর মধ্যে ৫টি অ্যাসিস্টই ছিল কিলিয়ান এমবাপ্পের গোলে। যা একজন খেলোয়াড়ের আরেকজনকে দেওয়া সর্বোচ্চ অ্যাসিস্ট।
সবচেয়ে বেশি সফল পাস - রদ্রি
স্পেনের মিডফিল্ডার রদ্রি পুরো টুর্নামেন্টে ৭৯০টি সফল পাস দিয়ে নিজের আগের (৬৩৮) রেকর্ড ভেঙেছেন।
ছয়টি বিশ^কাপে গোল - ক্রিস্টিয়ানো রোনালদো
৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ^কাপে গোল করার কীর্তি গড়েছেন। একই সঙ্গে তিনি বিশ^কাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্কতম গোলদাতাও।
এক ম্যাচে সর্বোচ্চ সেভ - এলয় রুম
কুরাসাও গোলরক্ষক এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে ১৬টি সেভ করে বিশ^কাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড স্পর্শ করেছেন। তিনি এই কীর্তি গড়েন টিম হাওয়ার্ডের চেয়ে ৩০ মিনিট কম সময়ে।
এক আসরে সর্বোচ্চ ক্লিন শিট - উনাই সিমন
স্পেনের গোলরক্ষক উনাই সিমন আট ম্যাচে ৭টি ক্লিন শিট রেখে নতুন বিশ^রেকর্ড গড়েছেন। পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করে, যা বিশ^কাপজয়ী কোনো দলের ইতিহাসে সর্বনি¤œ।
