Logo
Logo
×

রাশিফল

আজকের রাশিফল

asif

asif

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

আজকের রাশিফল

আজ (রোববার) ২ আগস্ট, ২০২৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। সন্তানদের আচরণ মনবেদনার কারণ হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। জীবনসাথী ও শ^শুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে।

মিথুন (২১ মে-২০ জুন) : স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ^াস করা ঠিক হবে না। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা ও মাতৃস্থানীয়দের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : দীর্ঘদিনের ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসাববপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন দূরে থেকে মজা দেখবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটিই ব্যয় কিন্তু ফল হবে না। প্রেমী যুগল সাবধানে চলুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। লাইফস্টাইল বদলাবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও ভ্রমণে দুশ্চিন্তা ঘুচবে।
 

সম্পর্কিত খবর

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম