Logo
Logo
×

রাশিফল

আজকের রাশিফল

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

আজকের রাশিফল

আজ (শনিবার) ১ আগস্ট, ২০২৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।

মিথুন (২১ মে-২০ জুন) : বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ^শুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
 

সম্পর্কিত খবর

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম