Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ

asif

asif

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

আওয়ামী লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ

এফএনএস: ঢাকার সাভারে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৮০-৯০ নেতাকর্মী মশাল মিছিল করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় ৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, মশাল মিছিলের করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম