Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

বিশেষ প্রতিনিধি - চট্টগ্রামের অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন গ্রাহকের আমানতের বিপুল এই অর্থের ‘ঘাটতি’ পাওয়া গেছে। গত ১০ আগস্ট এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার। এ ঘটনায় গত ১০ আগস্ট অগ্রণী ব্যাংক পিএলসি লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। কোতোয়ালি থানায় করা মামলার নম্বর ২২/৪৩৮। এতে দ-বিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে ব্যাংক কর্মকর্তা (ক্যাশিয়ার) কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার মো. জাফরুল্লাহ তানভীর ওই ব্যাংকের কোনও পদে কর্মরত নন। মামলার এজাহার অনুযায়ী, কামরুল হোসেন ওই শাখার ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় গড়মিল ধরা পড়ে। পরবর্তী হিসাব-নিকাশ, ভল্টের হিসাব, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। কামরুল হোসেন ঘাটতির বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। মামলার আসামি জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ বলেন, ‘আমার ছেলে কোনও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নয়, অগ্রণী ব্যাংকের লালদীঘি শাখার গ্রাহকও নয়। সে আগে থেকেই গরুর খামারের ব্যবসা করে। অথচ তাকে ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় জড়ানো হয়েছে। আমার ছেলের কাছে এত টাকা দেওয়ার কোনও ব্যাংক রেকর্ড বা প্রমাণও দেখানো হয়নি। মামলাটি তদন্ত করছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, অগ্রণী ব্যাংকে গ্রাহকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এজাহারনামীয় দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের রেকর্ডসহ ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। 
 

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম