Logo
Logo
×

জাতীয়

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

asif

asif

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০৬ এএম

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি- গুম ও ক্রসফায়ারের দুই মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসান ও লে. ক.(অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আদালত আগামী ১০ আগস্ট তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর শাইখ মাহদী জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের তিনজন বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন, আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূত হত্যাকা- করা হয়। এ ছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের দুইজন বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এই দুই মামলার তদন্ত চলছে। তদন্ত চলা অবস্থায় এই দুই কর্মকর্তাকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশনা চাওয়া হয়। আদালত আগামী ১০ আগস্ট তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
 
সম্পর্কিত খবর

কিশোরগঞ্জে উদ্ধারকাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জে উদ্ধারকাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজনৈতিক বিবেচনায় অ্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রাজনৈতিক বিবেচনায় অ্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাজারে সবজি-মুরগি-ডিম সবকিছুর দাম চড়া

বাজারে সবজি-মুরগি-ডিম সবকিছুর দাম চড়া

পিস্তলের মতো দেখতে লাইটার দিয়ে স্ত্রীকে ভয় দেখানো যুবক গ্রেপ্তার

পিস্তলের মতো দেখতে লাইটার দিয়ে স্ত্রীকে ভয় দেখানো যুবক গ্রেপ্তার

জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না, নাহিদের উদ্দেশে রাশেদ

জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না, নাহিদের উদ্দেশে রাশেদ

ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম